1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিচার কোথায়? - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিচার কোথায়?

সাধারণ সম্পাদক (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটি মোঃ মাহিদুল হাসান সরকার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৮১ বার

(সাগর-রুনি ও নির্যাতিত সাংবাদিকদের স্মরণে)

সাগর-রুনির রক্ত আজও এই মাটিতে চিৎকার করে, ভোরের সূর্য জানে—দেয়ালে লেখা অক্ষর জ্বলে। তবু রাষ্ট্রের চোখে কেন এত অন্ধকার? কেন নীরবতা শাসায় অন্যায়ের দীর্ঘ সংসার? ১১ ফেব্রুয়ারি ২০১২— সাগর সরোয়ার ও মেহেরুন রুনি— স্বামী-স্ত্রী, দুই সাহসী সাংবাদিক— খুন হলেন রাতে, পেশাদার ঘাতকের নির্ভুল আঘাতে। এক যুগ পেরিয়ে গেছে—১৩ বছর! তদন্ত আজও দাঁড়িয়ে আছে পথের ধারে। ১১৯ বার পিছিয়েছে শুনানির তারিখ— কোনো নির্দয় ক্যালেন্ডারের পাতায় পাতায়। আমরা বলি—এটা কি ন্যায়ের দেশ? যেখানে খুনের বিচার শুধু পিছিয়ে চলে? যেখানে সাংবাদিক মরলেই রাষ্ট্র নির্বাক হয়, আর আদালত ব্যস্ত থাকে কেবল “পুনরায় দিন ধার্য” লিখতে লিখতে? আমরা কি এসেছি কেবল কফিনে নাম লেখাতে? না কি এসেছি সত্য বলতে গিয়ে প্রতিদিন মরতে? আমরা সাংবাদিক—কলম আমাদের অস্ত্র। তবু কেন নোংরা চক্রান্তে, আমাদের কণ্ঠ চেপে ধরে শাসনের মুষ্টি? প্রশ্ন জাগে— এই রাষ্ট্র কি রুনিদের অশ্রু ভুলে গেছে? এই মাটির বিবেক কি মৃত বিবেচনায় পাথর হয়ে গেছে? না! আমরা চুপ থাকব না। আমরা চাই—একদিন সেই আদালত কাঁপুক, যেদিন রাজার মুকুট খসে পড়বে, যেদিন হবে বিচার—প্রকাশ্যে, নির্ভীক উচ্চারণে। আজও জ্বলছে আগুন— সাগর-রুনির,জামালপুরে নাদিম,গাইবান্ধার ফরিদুল ইসলাম রঞ্জু,বগুড়ার শেরপুরের দীপঙ্কর চক্রবর্তী— সব নির্যাতিত, নিপীড়িত কণ্ঠের আগুন। এই আগুন নিভবে না, যতক্ষণ না—সত্য পাবে আলো, অন্যায় পাবে জবাব। তাই বলি—আমরা সাংবাদিক মরতে আসিনি, আমরা এসেছি লিখতে—রক্ত দিয়ে ইতিহাস। আমরা এসেছি প্রতিবাদের আগুনে—জ্বালাতে অন্যায়, কর্পুরের মতো নিশ্বাস!

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com