1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ এবি পার্টির - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ এবি পার্টির

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৮ বার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষিদ্ধ সন্ত্রাসীদের দফায় দফায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার গত বছর ৫ আগস্ট পলায়ন করতে বাধ্য হয়। আজ আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে দফায় দফায় হামলা চালিয়েছে। এখনো রক্তের দাগ শুকায়নি, বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি- এরই মধ্যে এনসিপি নেতাদের ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ; তারা সন্ত্রাসী হামলা রোধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

তারা আরও বলেন, এনসিপির কর্মসূচির ওপর ন্যাক্কারজনক হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই পতিত স্বৈরাচারী চক্রের ষড়যন্ত্রের আভাস দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে ইন্টেরিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় নেমেছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প নেই। দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান না হয়- সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়া আহত এনসিপি নেতাকর্মী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com