1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া শাহজাহানপুরে দুই নারী ও এক পুরুষ ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া শাহজাহানপুরে দুই নারী ও এক পুরুষ ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৮৬ বার

 

র‍্যাব-১২, সিপিএসসির অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন কালে ৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, মহোদয়ের দিকনির্দেশনায় ১৮ জুলাই রাত অনুমানিক সাড়ে ৩ টায় র‌্যাব-১২, সিপিএসসি একটি চৌকষ আভিযানিক দল বগুড়া শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় সাজাপুর ফুলতলা আহমাদিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা গেটের সামনে ঢাকা টু রংপুরগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন, ১টি বাটন ফোন, ৪টি সিম এবং নগদ ২,৩৮০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো, মোঃ আবুল কাশেম (৪৫), পিতা মৃত আব্দুল খালেক, স্থায়ী সাং সাগরতলা ডাকঘর সালদানদী, বর্তমান সাং হরিপুর, ডাকঘর বিদ্যানগর, থানা কসবা, জেলা ব্রাহ্মনবাড়িয়া, মোছাঃ আয়েশা সিদ্দিকা (২০), স্বামী কায়েম উদ্দিন, পিতা মাহাবুব শেখ, সাং দক্ষিণ বাসুদেবপুর, ওয়ার্ড নং-৫, থানাঃ হাকিমপুর, জেলা দিনাজপুর মোছাঃ আছমা খাতুন (৪৫), স্বামী মোঃ আসলাম, সাং মধ্য বাসুদেবপুর, ওয়ার্ড নং-৪, থানা হাকিমপুর, জেলা দিনাজপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com