1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নেতাদের বক্তব্য শুনতে মুখিয়ে তারা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নেতাদের বক্তব্য শুনতে মুখিয়ে তারা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৪ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতে ঢাকায় এসেছেন ফরিদপুরের বাসিন্দা মো. রুবেল মিয়া। পুরো রাত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পার করেছেন। এখন তিনি অপেক্ষা আছেন দলের আমির ডা. শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার জন্য।

শনিবার (১৯ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রুবেলের সঙ্গে কথা ঢাকা পোস্টের। তিনি বলেন, পুরো রাত পার করেছি ঘুম ছাড়াই। সমাবেশে দল থেকে নিশ্চই কিছু নির্দেশনা আসবে নেতাকর্মীদের জন্য। সেটা শোনার অপেক্ষায় আছি। সমাবেশ শেষে বাড়ি ফিরব।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটা থেকে জামায়াতে ইসলামীর সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে এসেছে দলটির নেতা–কর্মীরা।

মোছাদ্দেক হোসেন জামায়েতে ইসলামের সমর্থক। তিনি সমাবেশে নেতাদের বক্তব্য শুনতে এসেছেন। মোছাদ্দেক বলেন, আমি জামায়েত পছন্দ করি। সামনে নির্বাচন যেহেতু নিশ্চই দল থেকে আজকের সমাবেশে গুরত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে, সেটা শুনতে এসেছি।

মো. বিল্লাল হো‌সেন ব‌লেন, দে‌শের রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় আজ‌কের সমা‌বেশ খুব গুরত্বপূর্ণ। সমা‌বে‌শ থে‌কে নেতারা দে‌শের মঙ্গল হয় এমন বক্তব্যই দেবেন ব‌লে আমরা আশা ক‌রি।

জামায়েতে ইসলাম বলছে, আজকের সমাবেশ থেকে জাতীয় নির্বাচন, সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নসহ দেশের কল্যাণে নানা দিকনির্দেশনা দেবেন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জামায়েতে ইসলামী জানিয়েছে, সমাবেশে তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। তারা সমাবেশে বক্তব্য দেবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com