1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে বিভিন্ন দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে সমাবেশে অংশ নিলেও বিএনপির কোনো নেতা সেখানে যাননি।

শনিবার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে জানান, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি।

যদিও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছিলেন সব দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, আশা করছি সব দলের পক্ষ থেকেই সাড়া মিলবে। আমরা কথাও বলেছি। সব দলের নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com