1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সচিবালয়ে পুলিশের লাঠিচার্জ, আহত ৩০ শিক্ষার্থী ঢামেকে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সচিবালয়ে পুলিশের লাঠিচার্জ, আহত ৩০ শিক্ষার্থী ঢামেকে

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৮ বার

 

রাজধানীর সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জে আহত হয়ে অন্তত ৩০ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত এক শিক্ষার্থীকে ঢামেকে নেয়া হচ্ছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে এমন তথ্য পাওয়া যায়।

এদিন দুপুর থেকে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ চাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এরপর বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তারা গাড়ি ভাঙচুর চালালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটে।

শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com