1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭১ বার

২৬ শে জুলাই ~২০২৫ ইংরেজি সকাল সাড়ে ৯ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন , উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শীদি।
উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল হাই , উপজেলা ইউ.আর.সি ইন্সটেক্টর মোঃ নজিবুর রহমান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল , জাতীয় দৈনিক ইত্তেফাক ও নিউজ ২১ বাংলা টেলিভিশনের তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের।

এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন।
পরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com