1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯৫ বার

 

খুলনা জেলার রূপসী রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়কারণ ( ৩য় পর্যায় ) প্রকল্পের বাস্তবায়নে রূপসা উপজেলার ০৫ টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গণের সাথে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৮ জুলাই ) সকাল ১১ টা থেকে রূপসা উপজেলা অফসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা রিক্তা ।

সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা , গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিন গ্রাম আদালত এর শুনানি কার্যক্রম পরিচালনা, প্রতি মাসের শেষ কর্ম দিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত ও উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তরে প্রদান করতে হবে এবং আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত পরিচালনায় সদস্য সদস্যাদের দায় দায়িত্ব ইত্যাদি সহ গ্রাম আদালতের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সমন্বয় সভাটি সঞ্চালনা করেন শাহিনুর রহমান উপজেলা সমন্বয়কারী বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প রূপসা খুলনা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com