1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অঙ্গাত ব্যক্তির পরিচয় জানতে চাওয়ায় কাল আনসার সদস্যর, আটক ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অঙ্গাত ব্যক্তির পরিচয় জানতে চাওয়ায় কাল আনসার সদস্যর, আটক ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ রাজশাহী রেল স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্যকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্যের নাম মাইনুল ইসলাম (৪৫)। তিনি গোদাগাড়ী উপজেলার মাঙ্গগনপুরগ্রামের জয়েন উদ্দিন ছেলে। তিনি নগরীর শিরোইল স্টেশনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ০১জনকে আটক করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ।

রামেক হাসপাতাল সূত্র জানা গেছে, আহত অবস্থায় রাজশাহী রেলস্টেশন থেকে আনসার সদস্য মাইনুল ইসলাকে রামেক হাসপাতালে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও রাস্তায় তার মৃত্যু হয়েছে বলেও জরুরী বিভাগ থেকে জানা গেছে।

আনসার ভিডিপি’র জেলা কমান্ডার রাকিবুল ইসলাম জানান, মাইনুল ইসলাম রেল স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাত ৯টা ১৫ মিনিটের দিকে সন্দেহভাজন হিসাবে কয়েকজন যুবক রেল স্টেশনের মধ্যে ঘোরাঘুরি করছিল। এসময় স্টেশন ম্যানেজার আব্দুল করিম ওই আনসার সদস্যকে জানায় যে স্টেশনে ঘোরাঘুরি করা ওই যুবক কারা ও পরিচয় নিশ্চত হতে বলেন।

ম্যানেজারের নির্দেশে তিনি ওই যুবকদের কাছে গিয়ে তাদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই ৪-৫জন যুবক আনসার সদস্য মাইনুল ইসলামকে মারধর করে। এসময় তিনি অসুস্থ্য হয়ে পড়লে অন্য আনসার সদস্যরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তিনজনকে আটক করে জিআরপি থানায় নেয়া হয়েছে।

তবে আনসার সদস্য মাইনুল ইসলামের মৃত্যু যাত্রীদের মারপিটে হয়েছে নাকি হার্ট এ্যাটাকে হয়েছে সেটি ময়নাতদন্তের পর বলা যাবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com