1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে শিক্ষকের মৃত্যুর পর ঘুষের টাকা ফেরত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে শিক্ষকের মৃত্যুর পর ঘুষের টাকা ফেরত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ বার

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ঘুষের টাকা ফেরত পেয়েছে জিসিজি বহুমুখী উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষিকা রোকেয়া খাতুনের পরিবার। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরত দেন প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি।

এতে মধ্যস্থতা করে ইউএনও সোহরাব হোসেন বলেন, ‘জিসিজি বহুমুখী উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক রোকেয়া খাতুনের বেতন পাশ করিয়ে দেওয়ার কথা বলে কয়েক ধাপে ৩ লাখ ৯৫ হাজার টাকা নিয়েছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সভাপতি। প্রতিশ্রুতি অনুযায়ী তারা সেই টাকা ফেরত দিয়েছেন আমার উপস্থিতিতেই।

রোকেয়া খাতুনের স্বামী আব্দুল করিম বলেন, বেতন করে দেওয়ার কথা বলে সভাপতি ও প্রধান শিক্ষক যে টাকা নিয়েছিলেন তা ফেরত পেয়েছি। তবে আমার স্ত্রীকে ২০ বছর বেতনহীন খাটিয়ে নেওয়ার পারিশ্রমিক চাই। জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি।

এর আগে, একাধিকবার ঘুষ দিয়েও তার বেতন এমপিওভুক্ত না হওয়ার হতাশায় রোকেয়া খাতুন স্ট্রোক করে গত সোমবার মারা যান। পরে ঘুষের টাকা ফেরতের দাবিতে ওই দিন সকালে তার মরদেহ নিয়ে বিদ্যালয়ে অবস্থান নেন স্বজনেরা। তোপের মুখে জনতার সামনে ঘুষের ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com