1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুরে আল-আমিন হত্যা মামলার মূল আসামির বাড়িতে অভিযান, দেশীয় অস্ত্র ও বন্দুক উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুরে আল-আমিন হত্যা মামলার মূল আসামির বাড়িতে অভিযান, দেশীয় অস্ত্র ও বন্দুক উদ্ধার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭২ বার

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনার ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে আলোচিত আল-আমিন হত্যা মামলার মূল অভিযুক্ত আসামির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও একটি এসএসবিএল একনলা বন্দুক উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত ১৫টি কারতুজের খোসাও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে শাজাহানপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাদাইকান্দি গ্রামে অভিযানে যায়। অভিযানে মূল অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এদিকে, এখনো মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে ভাদাইকান্দি গ্রামে স্থানীয় যুবক আল-আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

এখনো অভিযান অব্যাহত রয়েছে এবং আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com