1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভোটার তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভোটার তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, সংশোধনের পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৪ আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভুক্ত ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।

এতে আরও বলা হয়, সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং এতে কোনো অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটিবিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। পরে সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, চলতি মাসের ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ হবে। আর এ বছর তিনটি তালিকা করা হবে এবং নতুন ও মৃতদের আলাদা তালিকা হবে। ৩১ আগস্টের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে।

তিনি আরও বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ হবে এবং সীমানা পুননির্ধারণের কাজ এ মাসেই শেষ হবে।

এর আগে, গত ২৯ জুলাই ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ বলেছিলেন, আগামী ১০ আগস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

গত ২১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, চলতি মাসেই এই খসড়া ভোটার তালিকা আমরা প্রকাশ করব। ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। সেটাও আমরা প্রকাশ করব। কারণ, কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার হওয়ার যোগ্য হয়েছে, তারাও তালিকায় আসবে। এরপর ওজর আপত্তি এবং সংশোধনের ব্যাপার শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com