1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় সেচ্ছাসেবী সংগঠন 'ছাত্র শিক্ষক মানবতা সংঘ' এর উদ্যোগে ৩৬ জুলাই উপলক্ষ্যে বিজয় র‍্যালি অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় সেচ্ছাসেবী সংগঠন ‘ছাত্র শিক্ষক মানবতা সংঘ’ এর উদ্যোগে ৩৬ জুলাই উপলক্ষ্যে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার

বগুড়ায় সেচ্ছাসেবী সংগঠন ছাত্র শিক্ষক মানবতা সংঘের উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বিকেলে ছাত্র শিক্ষক মানবতা সংঘের সভাপতি এম.এ বাসার রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়ক সিফাতুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে সমন্বয়ক সিফাতুল্লাহ বলেন, ‘গুম, খুন, আয়নাঘর তৈরি করে মুক্তিকামী জনতাকে দমন করতে চেয়েছিল ফ্যাসিস্ট শক্তি। কিন্তু ইতিহাসের অনিবার্য দাবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি একটি জাগরণের নাম।’

বক্তব্য রাখেন ছাত্র শিক্ষক মানবতা সংঘের সভাপতি এম.এ বাসার রানা। তিনি বলেন, আওয়ামী লীগ ১৭বছরে অবৈধ ভাবে ক্ষমতায় থেকে সকল ধরনের অন্যায় অপরাধ করেছিলো। কিন্তু জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে দলটির সকল নেতা-নেত্রী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগের পলায়নের বছর পূর্তীতে আজ আমাদের আনন্দ র‍্যালী।’

সাধারণ সম্পাদক আতিকুর রহমান তার বক্তব্যে বলেন, ‘শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে সুযোগ পেয়েছি, তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এখনও পতিত স্বৈরাচার ও তার লুটেরা গোষ্ঠী দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দল-মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।’

এছাড়া আরও বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা- আমির হামজা, তিথি, সাজিদ, স্নিগ্ধ, নাফিস, ইসরাত, যুথী, আতিফাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বিজয় র‍্যালি শেষে আলোচনা সভা ও সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com