1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ স্ত্রীর দাবিতে এক কলেজছাত্রী অনশন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ স্ত্রীর দাবিতে এক কলেজছাত্রী অনশন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আইয়ুবুর রহমান আকাশ (২৯) নামের এক যুবকের বাড়িতে অনশন করেছে মাস্টার্স পড়ুয়া (২৫) এক কলেজছাত্রী

শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের যুবক আইয়ুবুর রহমান আকাশের বাড়িতে এ ঘটনা ঘটে। যুবক আকাশ একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদারের ছেলে। অপরদিকে কলেজ পড়ুয়া ওই তরুণী শিয়ালকোল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই তরুণী আকাশের বাড়িতে অনশন করছে।এদিকে ওই তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই বাড়িতে গেলে আকাশসহ তার পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে চলে গেলেও ওই তরুণী বাড়ি পাশ থেকে সরে যায়নি।

অনশনকারী তরুণীর দাবি, আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তা হলে এখানে জীবন দিব তাও অন্য কোথায় যাব না। আকাশের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে গত রমজান মাসে আমাদের বিয়ে হয়। তবে আমরা গরীব হওয়ায় প্রথম থেকেই আকাশের বাবা এ বিয়েতে রাজি ছিলনা। আমার মুরুব্বিদের ওর বাবা বলেছিলেন অনুষ্ঠান করে আমায় তুলে নিবে। কিন্তু প্রায় এক বছর হলেও তার বাড়িতে নেয়নি। উল্টো কদিন আগে আকাশকে দিয়ে আদালতের মাধ্যমে আমাকে একটি ডিভোর্স লেটার পাঠিয়েছে৷ এ জন্য আমি কোন উপায় না পেয়ে তার বাড়িতে এসে অনশন করছি।

তরুণীর চাচা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা গরীব মানুষ। আমার ভাই মারা গেছে অনেক আগেই। বাবা হারা মাস্টার্স পড়ুয়া মেয়েটার জীবন ওরা শেষ করে দিল।

তবে অভিযুক্ত যুবক আইয়ুবুর রহমান আকাশের বাবা জামাল উদ্দিন তালুকদার বলেন, ওই মেয়ে গত রমজান মাসে সিনক্রেট করে আমার ছেলেকে বিয়ে করেছিল। এরপর আর তাকে বাড়িতে তোলা হয়নি। তবে গত বছরের ২০ ডিসেম্বর তারিখে আমার অজান্তে আকাশ মেয়েটিকে ডিভোর্স করে। পরে মুরুব্বিদের মাধ্যমে মেয়ের পরিবারকে তিন লাখ টাকাও দেয়া হয়েছে। তবুও মেয়েটা আবারও আজ বাড়িতে এসে সিনক্রেট করছে।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অনশন করার বিষয়টি জানা নেই। তবে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com