
১২ই আগস্ট খুলনা জেলার তেরখাদা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টার দিকে যুব র্যালি , আলোচনা সভা , ফলজ ও বনজ গাছের চারা বিতরণ , যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার এমডি আঃ হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের এক্সটেনশন অফিসার ডাঃ অমিত রায় , দারিদ্র বিমোচন অফিসার আরুফা খাতুন , উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মোজাফ্ফার হোসাইন, যুব মোঃ শরীফুল ইসলাম।
পরে যুব ও যুব মহিলাদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা, যুব ঋণের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়।