1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসারের স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা উপজেলা নির্বাহী অফিসারের স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময়

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার

১৩ ই আগস্ট দুপুর ১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা রোগীদের খাবারের মান আরও ভালো করার জন্য নির্দেশনা প্রদানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির জন্য পরামর্শ প্রদান করেন।

তিনি এছাড়াও পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফকে নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিনের সাথে মতবিনিময় করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com