1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভিযানে গিয়ে আসামির হামলায় আহত ৩ পুলিশ সদস্য - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভিযানে গিয়ে আসামির হামলায় আহত ৩ পুলিশ সদস্য

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার

 

বগুড়ায় গ্রেপ্তারি অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শাজাহানপুর থানার একটি চুরির মামলার তদন্তে জেলার চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার রনি (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানটি পরিচালনা করেন এসআই স্বপন মিয়া। দলে ছিলেন এসআই ফজলুল হক, এএসআই হাসান আলী, এএসআই গোলাম কিবরিয়া এবং কয়েকজন কনস্টেবল।

রনিকে আটক করার পর তিনি চিৎকার শুরু করেন। তখন পলাতক আসামি শাপলা খাতুন ও তার স্বামী আশিকের নেতৃত্বে ৭০–৮০ জন লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই হাসান আলী, কনস্টেবল মোদাসসের হোসেন ও কনস্টেবল সজীব হোসেন আহত হন।

পুলিশ জানায়, হামলার সময় শাপলা খাতুন বটি দিয়ে এএসআই হাসানকে কোপানোর চেষ্টা করেন। পরে কনস্টেবল মোদাসসেরকে একইভাবে কোপাতে গেলে তিনি বাঁ হাত দিয়ে ঠেকিয়ে গুরুতর জখম হন—কনুইয়ের নিচে কেটে যায়। কনস্টেবল সজীবকে লোহার রড দিয়ে আঘাত করলে তার পিঠের বাম পাশে জখম হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার ওসি ও ডিবি ইনচার্জের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রনি, শামীম (৬০), ইস্রাফিল হোসেন (৪০), কবির হোসেন (২৪), বেহুলা (৩৫) ও রুবি বেগমকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের দলের তিন সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করেছিল। স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com