1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের সৈয়দপুরে ছাত্রদলের নবগঠিত কমিটি গঠন সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের সৈয়দপুরে ছাত্রদলের নবগঠিত কমিটি গঠন সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া)
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত ৯টি ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট শনিবার বিকেলে সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর স্কুল এন্ড কলেজের হলরুমে ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম আযম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন।

এই সময় বক্তব্য রাখেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা, ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল।এছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ শাহরিয়ার, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, সাংগঠনিক সম্পাদক মিলু, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক শাকিব, সহ-সভাপতি নাসির, সরকারি নাজিরা আক্তার কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলিফ হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এইসময় প্রধান অতিথির বক্তব্য উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন বলেন, শিবগঞ্জ উপজেলার সকল পর্যায়ে ছাত্রদলের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেয়।আমরা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করার আহ্বান জানান।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com