
বগুড়া শেরপুরের বিনোদপুর কাসেমুল উলুম কাওমী হাফেজীয়া মাদ্রাসার ২ ছাত্র নিখোঁজ হয়।
গত বৃহস্পতিবার ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রাম থেকে তারা নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়া ছাত্ররা হলো, মোঃ নাহিদ (১৩), ১৭ পিতা লাল মিয়া। বিনোদপুর কাসেমুল উলুম কাওমী হাফেজীয়া মাদ্রাসার ছাত্র হোষ্টেলে থেকে পড়াশোনা করতো। অপরজন হলেন, মোঃ সিয়াম হোসেন (১৩), পিতা মোঃ আবু হানিফ, দুইজনেই একই মাদ্রাসার শিক্ষার্থী।
তাদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় খাবারের জন্য নাহিদ তার নানার বাড়িতে যায়। খাবার খাওয়ার পর মাদ্রাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলেও আর ফিরে যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, একই সময়ে মাদ্রাসা থেকে তার দুই সহপাঠী সিয়াম হোসেনও নিখোঁজ হয়েছে।