
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া ডোগলা পাড়ায় সোমবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে এক চোরকে আটক করেছে গ্রামবাসী।
আটক ব্যক্তির নাম সেলিম (৩২)। তিনি উপজেলার চাঁচাইতারা গ্রামের সাজু মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার গভীর রাতে সেলিম গ্রামে চু’রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়।
গ্রামবাসীরা জানান, সেলিম এর আগেও একাধিকবার চু’রির সঙ্গে জড়িত ছিল বলে তারা সন্দেহ করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ওসির বক্তব্যে পাওয়া যায় নি।