1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরী ফার্মে গরু ও ফার্মের যন্ত্রাংশ ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ০৫ জন গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরী ফার্মে গরু ও ফার্মের যন্ত্রাংশ ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ০৫ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার

জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার বিশেষ অভিযানে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরী ফার্মে গরু ও ফার্মের যন্ত্রাংশ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ০৫ (পাঁচ) জন সক্রিয় সদস্য গ্রেফতার, ডাকাতি কাজে ব্যবহৃত ০২টি ট্রাক ও গরু বিক্রয়ের নগদ ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার) টাকা উদ্ধার।

গত ০৮/০৮/২০২৫ তারিখ রাত্রি ০৮.৩০ ঘটিকায় শাজাহানপুর থানাধীন পাড়টেপুর (আশেকপুর) এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। উক্ত ফার্মে অজ্ঞাতনামা ডাকাতরা প্রবেশ করে ফার্মের সিকিউরিটি গার্ডকে চাকু ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে ফার্মে থাকা ফ্রিজিয়ান ০৮টি গরু যাহার মূল্য অনুমান ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা এবং ফার্মের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেয় যাহার মূল্য ১২,১১,৪৬৬/- (বার লক্ষ এগার হাজার চারশত ছিষট্টি) টাকা ডাকাতি করে নিয়ে যায়। মোট লুষ্ঠিত হওয়া সম্পদের আনুমানিক মূল্য ২২ লক্ষ ১১ হাজার ৪৬৬ টাকা। এর প্রেক্ষিতে শাজাহানপুর থানার মামলা নং-১০, তারিখ ০৯/০৮/২০২৫ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

পরবর্তীতে মামলাটি জেলা গোয়েন্দা শাখা, বগুড়ায় হস্থান্তর করা হইলে বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ও নিখুত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন দিবাগত রাত অনুমান ০০.২০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার এবং ধোলাইখাল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ দিদার (৩৪), পিতা-রফিজুল হক, ২। মোঃ আব্দুল মান্নাম (মুন্ন (২৩), পিতা-অহিদ, উভয় সাং-দক্ষিন ছোট মানিক, ৩। মোঃ সোহেল (২৮), পিতা-সাফিজল ব্যাপারি সাং-লক্ষিপুর, সর্ব থানা-বোরহান উদ্দিন, ৪। মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-মৃত আব্দুল হাই, সাং-সোনাপুর, ইন্দ্রনারায়নপুর, থানা-তজিমুদ্দিন সর্ব জেলা-ভোলা, ৫। মোঃ জাফর হোসেন (৪৫) পিতা-মোঃ মজিবুর রহমান ( মুজ, সাং-নিশ্চিন্তপুর, থানা-আশুলিয়া, ঢাকাদেরকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে গরু বিক্রয়ের নগদ ১,০৫,০০০/-(এক লক্ষ পাঁচ হাজার) টাকা এবং উক্ত ডাকাতি কাজে ব্যবহৃত ০২টি ট্রাক উদ্ধার করা হয়। ধৃত আসামীগণসহ পলাতক আসামীগণ আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য। তাহারা প্রায়ই বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাইয়া আসিতেছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com