
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকারে কিচক ইউনিয়নের বেলায় গ্রামে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে বেলায় গ্রামের এক হিন্দু সম্প্রদায়ের ভাই বলেন,
“১৯৯১ সালে শিবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করেন অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মার্কা নিয়ে সেই ভোটে তিনি বিজয়ী হন।”
তিনি আরও বলেন,
“অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের কাছে আমি একটি কাজের জন্য গিয়েছিলাম। সেই কাজ করতে হলে সাধারণত ৫ থেকে ৭ লাখ টাকার মতো খরচ হতো। কিন্তু তিনি আমাদের কাছ থেকে এক টাকাও নেননি। বরং তিনি নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাদের চা-নাশতা করিয়েছেন।”
ওই হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি আবেগঘন কণ্ঠে বলেন,
“উনার মতো ভালো মানুষ শিবগঞ্জে আর একটিও নেই। তাই এইবার আমরা হিন্দু সম্প্রদায় সবাই একসাথে ভোট দিয়ে অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সাহেবকে দাঁড়িপাল্লা মার্কায় এমপি হিসেবে আবারো দেখতে চাই।”
তিনি আরও বলেন,
“আমাদের গ্রামের রাস্তা-ঘাট তিনি করে দিয়েছেন। আমরা সরাসরি তাঁর সাথে দেখা করতে পেরেছি এবং ফোন কলের মাধ্যমে কথাও বলতে পেরেছি। কোনো পিয়ন লাগেনি, কোনো নেতা-কর্মীকে ধরতে হয়নি, আমরা সরাসরি তাঁর সাথে যোগাযোগ করতে পেরেছি। সেই সময়কার অভিজ্ঞতা আমাদের জীবনে অন্যরকম দাগ কেটেছে।”
এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সবসময় সহজ-সরল জীবনযাপন করেন এবং মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকেন। তাঁর রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার জন্য।