1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৫

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা ও তিন নারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল তল্লাশী করে আসামিদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মোছা: আরজিনা বেগম (৪০), স্বামী মো: গোলজার রহমান, গ্রাম ছয়আনি বাজার বিজিবি ক্যাম্প; শ্রীমতি পুতুল রানী (৪২), স্বামী শ্রী রবীন্দ্রনাথ রায়, সাং গীরিধরপুর, মোছা: রোকেয়া বেগম (৪২), স্বামী মো: জোবায়দুল মুন্সি, গ্রাম ছয় আনি বাজার, মধ্য রাঙ্গামাটি, ফুলবাড়ী, দিনাজপুর; মো: আশরাফুল ইসলাম (২৭), পিতা মো: আ: বারেক, সাং পূর্বফুলমতি; এবং আ: রাজ্জাক ওরফে গোলাম রব্বানী (৩২), পিতা মো: দেলোয়ার হোসেন, সাং গোরকমন্ডল নেজারকুঠি, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ এই অভিযানে তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্রে জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com