1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় সাংবাদিক জুয়েল হাসানকে হত্যার হুমকি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় সাংবাদিক জুয়েল হাসানকে হত্যার হুমকি

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার

বগুড়ায় ধর্ষণের ঘটনার সংবাদ প্রকাশ করায় জুয়েল হাসান নামের সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে, সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক জুয়েল হাসান জাতীয় দৈনিক ‘বাংলাদেশের খবর’ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘ফক্স থার্ড আই’-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

জিডি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বগুড়া সদর উপজেলায় ৩ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়। এই ঘটনা নিয়ে জুয়েল হাসান তাঁর সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন, প্রকাশ করেন।

প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই মুঠোফোন থেকে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জিডিতে জুয়েল হাসান উল্লেখ করেন, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, এমন হুমকির শিকার হয়েছেন, যা তাঁর এবং তাঁর পরিবারের জন্য হুমকিস্বরূপ। তিনি আশঙ্কা করছেন, যে কোনো মুহূর্তে তাঁদের ওপর হামলা হতে পারে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন, সাংবাদিকের করা জিডি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং হুমকিদাতাদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com