1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের দাড়িদহ বাজারে সফল গণসংযোগ করলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের দাড়িদহ বাজারে সফল গণসংযোগ করলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার

মহান আল্লাহর অশেষ রহমতে শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বাজারে ব্যাপক গণসংযোগ সম্পন্ন করেছেন সাবেক সংসদ সদস্য ও এবারের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং জনগণের খোঁজখবর নেন। এ সময় জনগণ তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সাথে আলাপকালে তিনি বলেন—
“বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত। আল্লাহর রহমতে আপনারা দোয়া ও সমর্থন দিলে ইনশাআল্লাহ আমরা এই দেশকে একটি আদর্শ রাষ্ট্রে রূপান্তরিত করতে পারব।”

তিনি আরও বলেন, “অতীতে শিবগঞ্জবাসী আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন। আবারো যদি সুযোগ দেন, আমি অঙ্গীকার করছি— ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, জনসেবামূলক কাজের প্রসার এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

গণসংযোগ শেষে স্থানীয় জনগণ জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামানের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করে বলেন, একজন সৎ, শিক্ষিত ও আলেম নেতা হিসেবেই তারা তাকে আবারো দেখতে চান।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com