
মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান- ময়মনসিংহঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে ইতোমধ্যেই অনেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছেন। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাটি শিল্পাঞ্চল খ্যাত। এই উপজেলায় অনেকেই প্রার্থীতা ঘোষণা করেছেন। ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছেন- তরুণ উদীয়মান সমাজ সেবক, ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ। ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ সাহেব ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা পৌর শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা- মরহুম আফতাব উদ্দিন, পেশায় ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি একজন সমাজ সেবক ছিলেন, সেখান থেকেই সমাজ সেবার প্রতি উদ্বুদ্ধ হন ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ। তিনি American International University- Bangladesh (AIUB) থেকে BSC ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গ্রহণ করেছেন। তিনি নিন্মে উল্লেখিত পদে দ্বায়িত্ব পালন করে আসছেন- (০১) সভাপতিঃ ভালুকা কল্যাণ পরিষদ, সেচ্ছাসেবী সংগঠন। (০২)সহ- সভাপতিঃ ভালুকা উপজেলা তাতী লীগ। (০৩) সাবেক সাধারণ সম্পাদকঃ বঙ্গবন্ধু সৈনিক লীগ- ভালুকা উপজেলা শাখা। (০৪) যুবলীগ নেতাঃ ভালুকা উপজেলা শাখা। (০৫) সাবেক সভাপতিঃ ভালুকা পৌর- ৫নং ওয়ার্ড ছাত্রলীগ। (০৬) সাধারণ সম্পাদকঃ মধ্য ভালুকা বায়তুল জান্নাত জামে মসজিদ। (০৭) ব্যবস্থাপনা পরিচালকঃ ঢাকা পার্সেল এন্ড কোরিয়ার সার্ভিস। (০৮) সদস্যঃ ঢাকা চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ সাহেব তার সংগঠনের মাধ্যমে নিন্মে উল্লেখিত সেবামূলক কাজ চলমান রেখেছেন- (০১) ইন্ডাস্ট্রি ও সিপি এর দূষিত পদার্থের মাধ্যমে হওয়া পরিবেশ দূষণ রোদ করতে বদ্ধ পরিকর হিসাবে বিভিন্ন কার্মসূচি চলমান রেখেছেন। (০২) মসজিদ- মাদ্রাসা নির্মাণে সহযোগিতা। (০৩) মাদক- সন্ত্রাস- চাঁদাবাজ বন্ধের জন্য বিভিন্ন কর্মসূচি চলমান রেখেছেন। (০৪) অবহেলিত ও নিপিড়ীত মানুষকে বুদ্ধিবৃত্তিক আইনগত সহযোগিতা চলমান রেখেছেন। (০৫) আর্থিক সহযোগীতা করার মাধ্যমে- গরীব, দুঃখী, অসহায়ের পাশে অবস্থান গ্রহণ করেন।
ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ বলেন, “আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছি। আমি গণসংযোগ করছি- জনগণের অঢেল সারা পাচ্ছি। আমি নির্বাচিত হতে পারলে, আমার চলমান কর্মসূচীর ব্যাপক প্রসার করে ভালুকা উপজেলার প্রত্যেক নাগরিকের কাছে আমার সেবা পৌঁছে দিব, ইনশাআল্লাহ। আমি ভালুকার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।”