1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরা হতে ৫৪৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য সহ আটক -১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরা হতে ৫৪৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য সহ আটক -১

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২০ বার

মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট ২০২৫ র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা হতে খুলনার উদ্দেশ্যে মাদক পরিবহন করে নিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ২০ আগস্ট ২০২৫ গভীর রাতে জেলার পাটকেলঘাটা থানাধীন পাটকেলঘাটা ওভারব্রিজ এর দক্ষিণ পাশে খুলনা টু সাতক্ষীরা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট করাকালীন ০১ টি লাল রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৪-১৪২৬) তল্লাশিকালে অভিযুক্ত ১। মোঃ মেহেদী হাসান তুহীন (২২), পিতা-মৃত বাবর আলী সরদার, মাতা-আফিয়া খাতুন, সাং-চিনেডাঙ্গা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে নিজ হাতে গাড়ির পিছনের ব্যাকডালা খুললে সেখানে রক্ষিত ফেন্সিডিল পেয়ে তাকে তাৎক্ষণিক গ্রেফতার এবং প্রাইভেটকারটিসহ ব্যাকডালার ভিতরে ২৯৮ বোতল Phensedyl ও ২৫১ বোতল Wincerex মোট ৫৪৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com