1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিভিন্ন ইউনিয়নে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষে লিফলেট বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিভিন্ন ইউনিয়নে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষে লিফলেট বিতরণ

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১০ বার

 

রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য খুলনা-০৪ আসনে বিএনপি’র দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী , খুলনা জেলার তেরখাদার বারাসাত নিবাসী যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , লন্ডন প্রবাসী পারভেজ মল্লিক এর পক্ষে ২০, ১৯, ১৮ এবং ১৭ আগস্ট তেরখাদা উপজেলার আজগড়া, বারাসাত, ছাগলাদহ এবং সাচিয়াদহ ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণের দ্বারে দ্বারে লিফলেট বিতরণ করা হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ , উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম লাখু , উপজেলা বিএনপির সাবেক সদস্য শেখ লালিম , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ গোলজার আলম , উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন , উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান , উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জিয়া সরদার ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহারুল আলম , যুব নেতা সবুজ আহমেদ , আনিসুর রহমান , এনামুল শেখ ও সাবু শেখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com