1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় প্রজন্মদল আঞ্চলিক ইউনিট কমিটি অনুমোদন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় প্রজন্মদল আঞ্চলিক ইউনিট কমিটি অনুমোদন

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার

বগুড়ায় মুক্তিযুদ্ধের প্রজন্মদল সদর উপজেলার আঞ্চলিক ৪ নম্বর ইউনিট কমিটি অনুমোদন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে গোফফার আলী ডাবলু সভাপতি ও রাসেল রহমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
শনিবার বগুড়া রেলওয়ে ট্রাস্ট মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার আহবায়ক শায়েস্তা খান। সমন্বয় করে আঞ্চলিক ইউনিট কমিটি ঘোষণা করেন বগুড়া সদর উপজেলা প্রজন্মদল সদস্য সচিব রেজাউল সরকার রেজা।
বক্তব্য রাখেন সদর উপজেলা প্রজন্মদল যুগ্ম আহবায়ক রাসেল শেখ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সবুজ, যুগ্ম আহবায়ক মো. রফিক, শহর যুবদলের সহ সভাপতি রায়হান শরীফ মাসুম।
উপস্থিত ছিলেন প্রজন্মদল আঞ্চলিক ৪ নম্বর ইউনিটের আয়তালি মন্ডল, শাওন হাসান, সবুজ হোসেন, শাহীন আলম, অনিক মোল্লা, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাশেদ ফকির প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com