1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোকামতলা বন্দরে জামায়াতে ইসলামীর গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোকামতলা বন্দরে জামায়াতে ইসলামীর গণসংযোগ

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার

 

শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে আজ শনিবার (২৩ আগস্ট ২০২৫) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও এবারের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

গণসংযোগকালে বক্তারা বলেন, ইসলাম ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে থেকেছে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। এ সময় জনগণের মাঝে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়।

অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান তাঁর বক্তব্যে বলেন— “জনগণই পরিবর্তনের মূল শক্তি। অন্যায়-অবিচার, গুম-খুন, দমন-পীড়নের এই অন্ধকার ভেদ করে আমরা আলোর সমাজ গড়তে চাই। আপনারা যদি আমাদের সাথে থাকেন, তবে আমরা অবশ্যই আল্লাহর সাহায্যে একটি ন্যায়ভিত্তিক ও ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো।”

গণসংযোগ কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানুষের উপস্থিতি ও সাড়া দেখে এলাকাবাসীর হৃদয়ে জামায়াতে ইসলামী এবং এর প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের প্রতি আস্থা ও সমর্থনের প্রতিফলন সুস্পষ্টভাবে ফুটে ওঠে।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন এবং সবাই জনগণকে ইসলামপন্থী নেতৃত্বের পাশে থাকার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com