1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ডিবির অভিযানে প্রতারনামূলকভাবে আত্মসাৎকৃত এক ট্রাক ভর্তি ৫৭৭ বস্তা চাউল উদ্ধার : ৩ জন গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ডিবির অভিযানে প্রতারনামূলকভাবে আত্মসাৎকৃত এক ট্রাক ভর্তি ৫৭৭ বস্তা চাউল উদ্ধার : ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার

 

গত শুক্রবার (২২ আগস্ট) দিনাজপুর জেলার জনৈক দেলোয়ার হোসেন (৩০), সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন যে, ট্রান্সপোর্টের ব্যবসা করেন। ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন পন্য সামগ্রি দেশের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেন। তারই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট দিনাজপুর জেলার হিলি এলাকা থেকে ৫৭৭ বস্তা চাউল, একটি ট্রাকযোগে ঢাকা জেলার আশুলিয়া থানার কাটগড়া এলাকায় রুবেল এন্টারপ্রাইজের নিকট চালান মোতাবেক পৌঁছিয়ে দেওয়ার নিমিত্তে বিবাদী মোঃ রশিদ (৫২), (ট্রাক ড্রাইভার), পিতা মোঃ হারেজ ড্রাইভার, সাং দাসগ্রাম সোনার পাড়া, থানা-নন্দীগ্রাম বগুড়া। মোঃ সোহেল (২৫), (ট্রাক হেলপার), অজ্ঞাত, অজ্ঞাতদ্বয়ের সাথে ১৭,৫০০/- টাকা ভাড়ায় চুক্তি করেন। চুক্তি অনুযায়ী উল্লেখিত বিবাদীগণ গত ২০ আগস্ট রাত অনুমানিক ৯ টায় উক্ত চাউল নিয়ে রওয়ানা করে। কিন্তুু বিবাদীগন যথা সময়ে উক্ত চাউল উল্লেখিত স্থানে পৌঁছিয়ে না দিয়ে আত্মসাৎ করে বগুড়া সদর থানা এলাকায় অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছে জানতে পারেন। এই সংক্রান্তে বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় মামলা নং-৮১, তারিখ-২২/০৮/২০২৫ খ্রি. ধারা-৪০৭/৪২০ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।
উক্ত মামলাটি জেলা গোয়েন্দা শাখা, বগুড়া তদন্ত শুরু করে। মামলাটি তদন্তকালে গত ২২ আগস্ট রাতে ডিবি একটি টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা, আজাদ বাবুল ওয়ার্কসপের সামনে থেকে প্রতারণামূলক ভাবে চাউল আত্মসাৎকারী চক্রের মূল হোতা আসামী মোঃ আব্দুর রশিদ (৫২), (ট্রাক ড্রাইভার), পিতা মোঃ হারেজ ড্রাইভার, সাং দাসগ্রাম সোনারপাড়া, মোঃ সোহেল রানা (৩১), (ট্রাক হেলাপার), পিতা মোঃ শাহজাহান আলী, সাং কৈগাড়ী, উভয় থানা-নন্দীগ্রাম। মোঃ রঞ্জু (৩১), পিতা হবিবর কসাই, সাং দড়িমুকুন্দ, থানা-শেরপুর, সর্ব বগুড়া’দেরকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত থেকে ১টি ট্রাকসহ প্রতারনামূলকভাবে আত্মসাৎকৃত ৫৭৭ বস্তা চাউল, যার বাজার মূল্য অনুমানিক (দশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মালামাল পরিবহনের চুক্তি নিয়ে তা আত্মসাৎ করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামী মোঃ রঞ্জুর বিরুদ্ধে ইতিপূর্বে ৬টি, ধৃত আসামী মোঃ আব্দুর রশিদের বিরুদ্ধে ইতিপূর্বে ১টি ও ধৃত আসামী মোঃ সোহেল রানার বিরুদ্ধে ইতিপূর্বে ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে আসামীদেরকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com