1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় এক স্ত্রীর প্রাক্তন ও বর্তমান দুই স্বামীর লড়াই : একজন আহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় এক স্ত্রীর প্রাক্তন ও বর্তমান দুই স্বামীর লড়াই : একজন আহত

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০১ বার

 

বগুড়ায় মেডিকেল কলেজ হাসপাতালে এক স্ত্রীর প্রাক্তন ও বর্তমান দুই স্বামীর লড়াই,  ক্ষুরের আঘাতে একজন আহত।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজল হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের সামনে রক্তক্ষয়ী এ ঘটনা ঘটেছে।
ধারালো অস্ত্র ক্ষুরের আঘাতে গুরুতর আহত হয়েছে, মোঃ মামুন (৩২), পিতা: মোঃ আইয়ুব আলী, সাং শংকর হাটা, মির্জাপুর, শেরপুর, বগুড়া।

আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় ৫ম তলায় শিশুর ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। আহত মামুনকে দ্রুত স্থানীয় আনসার সদস্যরা উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করে দেন।

তাৎক্ষণিকভাবে জানা যায়, মামুনের স্ত্রী মোছাঃ ফেরদৌসী ৪ মাস আগে তার প্রথম স্বামী মোঃ রাসেল (৩২), পিতা: মোঃ রুহুল, পেশা: গাড়ি চালক (বর্তমানে কর্মরত: শেরপুর কৃষি অফিস) এর সাথে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর দুই মাস আগে ফেরদৌসী দ্বিতীয়বারের মতো মামুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

সকালে ফেরদৌসী ও মামুন হাসপাতালে ফেরদৌসীর বড় বোনের অসুস্থ সন্তানকে দেখতে গেলে হঠাৎ সেখানে হাজির হয় তার প্রাক্তন স্বামী রাসেল। প্রাক্তন স্বামী ও বর্তমান দুই স্বামীর কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাসেল তার প্রতিদ্বন্দ্বী মামুনকে ধারালো ক্ষুর দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com