
২৪ শে আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে আজগড়া ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে খুলনার তেরখাদা উপজেলার এগারআমতলা বাজার চত্ত্বরে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী নেতা ডাঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন , খুলনা-০৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন , খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ শূরা সদস্য অধ্যাপক স.ম এনামুল হক , উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান , উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী , আজগড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রকিব।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াতে ইসলামী নেতা মাস্টার আলী আকবর , মোঃ বোরহান উদ্দিন , হাফেজ আব্দুর রউফ , মোঃ ফুলমিয়া , মোঃ জাহিদুল ইসলাম , মোঃ আমিনুল ইসলাম , মোঃ ইকরাম হোসেন , মোঃ মিকাইল মোল্যা , মোঃ সাইফুল ইসলাম , মোঃ রুবেল হোসেন , হামিদুল ইসলাম।