1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তিস্তায় লাফ দিয়ে নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ মিললো ৪০ ঘণ্টা পর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তিস্তায় লাফ দিয়ে নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ মিললো ৪০ ঘণ্টা পর

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার

 

রংপুরে তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়ার ৪০ ঘন্টা পর নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়নের ডাউকির চর এলাকায় তিস্তা নদীতে তার লাশ ভেসে উঠে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। উৎস রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং নীলফামারী জলঢাকা উপজেলার তপন রায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

তিনি জানান, ২৩ আগস্ট বিকেলে গঙ্গাচড়ার লহ্মীটারী ইউনিয়নে তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়ার পর উৎস নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরী দল দু’দিন তিস্তা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। তিস্তার স্রোতের কারণে লাশটি ভেসে যাওয়ায় উৎসের লাশটি পার্শ্ববর্তী ইউনিয়ন মর্ণেয়ার ডাউকির চর থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষা শেষে ২৩ আগস্ট বিকেলে উৎসসহ ৭ বন্ধু গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতু এলাকায় ঘুরতে আসে। এ সময় খরস্রোতা তিস্তায় সাহসিকতা দেখাতে উৎস, রুপম ও সাকিল নদীতে ঝাঁপ দেয়। এতে সাকিল ও রুপম সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও উৎস নদীতে তলিয়ে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com