1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ বিচারককে একযোগে বদলি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ বিচারককে একযোগে বদলি

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার

 

সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার ৯৬ বিচারককে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।

আরও বলা হয়, বদলি বিচারকগণেকে জেলা ও দায়রা জজ বা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট বা দফতর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৮ আগস্টে এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকগণকে প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে সারাদেশে একযোগে ৫৩ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বদলি কর্মকর্তাদের মধ্যে ১৩ জন অতিরিক্ত আইজি ও ১৭ জন ডিআইজি রয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com