1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় বিএনপির উদ্যোগে ১ সেপ্টেম্বর-২০২৫ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় বিএনপির উদ্যোগে ১ সেপ্টেম্বর-২০২৫ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার

 

আগামী ১ লা সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় ও আড়ম্বরের সাথে উদযাপনের লক্ষ্যে ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫ টার দিকে এক প্রস্তুতি সভা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান , সরদার আব্দুল মান্নান , মোঃ সাজ্জাদ হোসেন নান্টা , শরীফ নাঈমুল হক , মোল্যা হুমায়ুন কবির , বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস , মোঃ মিল্টন হোসেন মুন্সী , ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে এস কে নাসির আহমেদ , শেখ ইউসুফ আলী , এস এম এমদাদুল হক , মোঃ মোবাশ্বের আলম , মোঃ সাইফুল ইসলাম মোড়ল , খান গিয়াস উদ্দিন , শেখ রাজু আহমেদ , মোঃ সোহাগ মুন্সী , শামীম আহমেদ রমিজ , চৌধুরী মেহেদী হাসান , সাব্বির আহমেদ টগর।
সভায় এছাড়াও উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১ লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির ) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com