1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের ৩১ দফা প্রচার প্রচারণা, গাছের চারা বিতরণ, গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের ৩১ দফা প্রচার প্রচারণা, গাছের চারা বিতরণ, গণসংযোগ

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১২ বার

 

খুলনা-০৪ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক ৩০শে আগস্ট দুপুর ২টার দিকে তেরখাদার সর্বস্তরের মাঝে ফলজ ও বনজ গাছের চারা ও অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন।
পরে তিনি তেরখাদা সদরের বিভিন্ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচার , গণ সংযোগ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সাথে মতবিনিময় করেন।
তিনি এসময় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এর আগে তেরখাদার সর্বস্তরের জনগণের মাঝে গাছের চারা বিতরণ ও বস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও জাহাঙ্গীরকার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক।
বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন , মোঃ রবিউল ইসলাম লাখু, রূপসা বিএনপি নেতা শান্ত শেখ, মোঃ তফসির ফকির , শেখ লালিম , মোঃ গোলজার আলম , মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আরিফুল ইসলাম , শেখ শরিফুল ইসলাম , জাসাস এর সদস্য সচিব মোঃ মুন্না পারভেজ , কাইয়ুম ফারাজি , মোঃ জিয়া সরদার , মোঃ আলামিন অপু , মোঃ বাহার , মোঃ ইমদাদুল হক টনি , মোঃ দাউদ সেখ , মোঃ সাহাজাদা। সভায় এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পারভেজ মল্লিক সাধারণ জনসাধারণের মাঝে গাছের চারা এবং অসহায় পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করেন। বিকেলে তিনি উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। পারভেজ মল্লিক সাচিয়াদহ বাজার চত্ত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের’ ৩১ দফা প্রচার করেন। সভায় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে আবারও সরকার গঠনের সুযোগ সৃষ্টির আহবান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com