1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেরপুরে জুয়া খেলার সময় আটক ১, জব্দ আলামত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেরপুরে জুয়া খেলার সময় আটক ১, জব্দ আলামত

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার

 

বগুড়ার শেরপুরে প্রকাশ্যে জুয়া খেলার সময় পরী দাস (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। পরী দাস সুঘাট ইউনিয়রে বেলগাছী গ্রামের মৃত তারাপদ এর ছেলে। 

সোমবার দুপুরে তাকে জুয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

জানা যায়, গত ৩১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাখালিয়া গ্রামে বাঙ্গালী নদীর চরে জুয়া খেলা চলছে। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার এসআই (নিঃ) জোহিদুল ইসলাম, এএসআই (নিঃ) মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও পরী দাসকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে জুয়া খেলার বোর্ড, ৬টি গুটি, একটি প্লাস্টিক কোড, একটি মোবাইল ফোন এবং নগদ ৪৩০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, পরী দাসসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com