
বগুড়ার সাতমাথায় ভাসমান কাপড় বিক্রেতাদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন। আহত বিক্রেতা দেদার বর্তমানে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার রাতে সাতমাথায় কাপড় বিক্রির ভ্যান বসা নিয়ে দুই বিক্রেতা কালু এবং দেদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কালু ক্ষিপ্ত হয়ে দেদারের মাথায় আঘাত করে। এরপর কালু তার ভ্যান রেখেই পালিয়ে যায়।
এক গোপন সূত্রে জানা যায়, ফুটপাতের উপর দোকান ও ভাসমান ভ্যানদের কাছ থেকে প্রতিদিন চাঁদা আদায় করা হয়, কে বা কারা এর সাথে জড়িত আছে তাদেরকে সামনে তুলে ধরা হবে।
প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং জোরদার করতেছি যে, ফুটপাতের ওপর দোকান ও ভাসমান ভ্যান গুলো তুলে দেওয়ার জন্য, যার ফলে পথচারীদের চলাচলের জন্য অসুবিধা হয়ে দাঁড়িয়েছে এবং যানজটের বড় ভোগান্তি সৃষ্টি হচ্ছে সাধারণ জনগণের।