1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদার ভুতিয়ার বিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০৭ কেজি মাছের পোনা অবমুক্তকরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদার ভুতিয়ার বিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০৭ কেজি মাছের পোনা অবমুক্তকরণ

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার

 

২০২৫-২০২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় আভ্যন্তরীণ জলাভূমি , বর্ষাপ্লাবিত ধানক্ষেত , প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তির অংশ হিসেবে গত ২ রা সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলার ভূতিয়ার বিলে মাছের পোনা অবমুক্তকরা হয়।

তেরখাদার উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা উপস্থিত থেকে ভুতিয়ার বিলে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়াও তিনি তেরখাদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ করেন।
এ আগে তিনি সকাল ১১ টার দিকে উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রী কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। মাছের পোনা অবমুক্তকরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান , উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান , উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুর কাদির , উপজেলা প্রাণি সম্পদ এক্সটেনশন অফিসার অমিত রায়।
এ দিনে ভূতিয়ার বিলে ২০০ কেজি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় ২০৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com