
অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান বাসির, সদর থানা, বগুড়া স্যারের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ)/মোঃ রাজু আহমেদ, উপশহর পুলিশ ফাঁড়ি , সদর থানা, বগুড়া থানা এলাকায় রণপাহারা, বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার।
গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ০২/০৯/২০২৫ তারিখ রাত্রি অনুমান ২৩.১৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাড়ীস্থ নিশিন্দারা চকরপাড়া ইউক্যালিপটাস গাছের পশ্চিম পার্শ্বে আল-আরাফা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ শাফিউল শিওন (২৭) পিতা মোঃ মামুনুর রশিদ মামুন, সাং-নিশিন্দারা মন্ডলপাড়া, থানা ও জেলা-বগুড়াকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করেন।
অপর ঘটনায় এসআই (নিঃ)/মোঃ সোহাগ ফকির, উপশহর পুলিশ ফাঁড়ি , সদর থানা, বগুড়া থানা এলাকায় রণপাহারা, বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার , গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ০২/০৯/২০২৫ তারিখ রাত্রি অনুমান ২২.২৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাড়ীস্থ নিশিন্দারা চকরপাড়া মনি মসজিদের পশ্চিম পার্শ্বে জনৈক আবুল হোসেন এর বাড়ীর সামনে হইতে আসামী ১। মোঃ আল আমিন (২১) পিতা মোঃ আব্দুল মজিদ, সাং-নিশিন্দারা পূর্ব খাঁপাড়া, থানা ও জেলা-বগুড়াকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করেন।
ধৃত আসামীদ্বয় বর্তমানে থানা হাজতে আটক আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।