
বগুড়া মোকামতলায় ১০ কেজি গাঁজা নিয়ে জিয়াউল ও ২৫ বোতল ফেনসিডিল নিয়ে পারভেজ গ্রেফতার।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলা পুলিশের অভিযানে পৃথক-পৃথক ঘটনায় ১০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মোকামতলার ফাঁরীর পুলিশ।
আজ বুধবার ৩ সেপ্টেম্বর রংপুর-ঢাকা মহাসড়কের মুরাদপুরে মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসে অভিযান পরিচালিত করা হয়। ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী বাস ও ট্রাক তল্লাশি করা হয়।
রাত ১২টা ৫০ মিনিটে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার খামারভাতী গ্রামের মোঃ জিয়াউল হক (২২) কে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে একই রাতে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বাসিন্দা মোঃ পারভেজ (৪০) কে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানায় পৃথক মামলা রুজুর প্রক্রিয়া চলছে।