1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ার গাবতলী পৌর বিএনপির বর্ণাঢ্য র‌্যালী সমাবেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ার গাবতলী পৌর বিএনপির বর্ণাঢ্য র‌্যালী সমাবেশ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার

 

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় চারদিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। তৃতীয় দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীতে পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা, কেক কাটা ও সমাবেশ হয়েছে।

বেলা সাড়ে ১১ টায় পৌর এলাকায় বিশাল র‌্যালী শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি কায়দোজ্জোহা টিপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। সমাবেশে আলো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিএনপি নেতা আবুল হোসেন মোল্লা, ডাক্তার সাবেদ আলী। এতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আব্দুল ওহাব, বিএনপি নেতা রব্বানী আব্দুল হালিম টুটুল, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, মতিয়ার রহমান মতি, আফসার আলী মিজু, আবু হাসনাত সাইন, শাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, মোস্তফা কামাল কনক, নাসির উদ্দিন বুলবুল, হামিদুর রহমান শিলু সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। সমাবেশ শেষে কেক কাটেন নেতৃবৃন্দ। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা, এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ জিয়া পরিবারের কল্যাণ প্রত্যাশা করে দোয়া করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com