1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ছে।

৭ সেপ্টেম্বর রবিবার বিকালে শহরের মাটিডালি স্কুল এন্ড কলেজ মাঠে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম গফুরের আয়োজনে ৪ শতাধিক দুঃস্থ নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিএনপির রাষ্ট্রকাঠামো ৩১দফার লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ একেএম মাহবুবর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সভাপতি ফার্মার এসএম রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ। এসময় উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল গফুর, রাজাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, বিএনপি নেতা বাবুল আহম্মেদ, সাইফুল ইসলাম বিমান, শাহিন, আশরাফ, শ্রমিক নেতা আলমগীর হোসেন, কৃষকদল নেতা আবু সাঈদ, ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা মুকুল শেখ, সদর উপজেলা বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম বাতেন, ওমর ফারুক, সাইবার দল নেতা এহসানুল বারী বিপ্লব প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এ্যাড. সেলিম রানা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com