1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া)
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার

বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার আয়োজনে “বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে করণীয়” শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার সিহালি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, পিরব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইনছান আলী, উথলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সিহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ প্রগতি কল্যাণ সংস্থার সদস্য মোহাম্মদ আলী, রবিউল ইসলাম, মিজানুর রহমান এবং সাংবাদিক আব্দুর রহিম প্রমুখ।

প্রধান অতিথি জিয়াউর রহমান বলেন, “বাল্যবিবাহ, যৌন হয়রানি, আত্মহত্যা এবং নারী-শিশুর প্রতি সহিংসতা এখন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এসব প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের নৈতিক শিক্ষা দিতে হবে।”

প্রধান আলোচক শাহীনুজ্জামান বলেন, “অনেক শিক্ষার্থী হতাশা, মানসিক অস্থিরতা ও প্রযুক্তির অপব্যবহারে জড়িয়ে পড়ছে। প্রেমে ব্যর্থতা বা মানসিক চাপে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তাই শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অন্যান্য বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মানার আহ্বান জানান। তারা বলেন, “নিজেদের জীবন রক্ষায় শিক্ষার্থীদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। যত্রতত্র রাস্তা পার হওয়া যাবে না, জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে।”

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের দিয়ে বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com