1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের দেউলীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াতের গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের দেউলীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াতের গণসংযোগ

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণসংযোগ করেছেন সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় অর্ধশত মোটরসাইকেল শোডাউন দিয়ে ইউনিয়নের বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেউলী আলিম মাদ্রাসা, দেউলী উচ্চ বিদ্যালয়, দেউলী বালিকা উচ্চ বিদ্যালয়, দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংনগর উচ্চ বিদ্যালয়, গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয়, গাংনগর প্রাথমিক বিদ্যালয়, রহবল উচ্চ বিদ্যালয়, রহবল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই গণসংযোগ করা হয়।

গণসংযোগে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, জামায়াত মনোনীত দেউলী ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা কামাল হোসেন, দেউলী ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাওলানা মামুনুর রশিদ, বায়তুলমাল সেক্রেটারি আল-আমিন, অফিস সম্পাদক মিজানুর রহমানসহ জামায়াত শিবিরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগানে মুখর হয়ে ওঠে তাদের শোডাউন।

গণসংযোগকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানের সমস্যার কথা সাবেক এমপি ও বর্তমান জামায়াতের প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের নিকট তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হলে সেগুলো সমাধানের জন্য সুদৃষ্টি কামনা করেন। মাওলানা শাহাদাতুজ্জামান শিক্ষকদের আশ্বাস দিয়ে বলেন, “মহান আল্লাহ যদি আমাকে সম্মান দান করেন, তাহলে আমি আপনাদের আবদার পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।” সেই সাথে মাওলানা শাহাদাতুজ্জামান শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং অভিভাবকদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com