1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দলীয় মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দলীয় মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার

 

খুলনা-০৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী , যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি , খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের কৃতি সন্তান জনাব পারভেজ মল্লিকের পক্ষে ১২ ই সেপ্টেম্বর দিনব্যাপী তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের ভুজনীয়া , কালিনগর , শ্রীপুর , রামচন্দ্রপুর , সীতারামপুর , হাড়িখালি ও কাগদী গ্রামে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এ সময় পারভেজ মল্লিকের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ ,উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম লাখু , উপজেলা বিএনপির সাবেক সদস্য শেখ লালিম , উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শেখ আরিফ , উপজেলা বিএনপি নেতা মোঃ গোলজার আলম , বিএনপি নেতা এনামুল শেখ , আজিজ শেখ , যুব নেতা আমিনুল ইসলাম , উপজেলা মুক্তিযোদ্ধা তরুন প্রজন্ম দলের সদস্য সাবু শেখ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com