1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে মানববন্ধন কর্মসূচি পালন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে মানববন্ধন কর্মসূচি পালন

বিশেষ প্রতিনিধি, বগুড়া
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার

বগুড়া শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা”।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়া শহরে অনিয়ন্ত্রিত যানজট ও অপরিচ্ছন্ন পরিবেশ জনজীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে এবং একটি আধুনিক নগর গড়ে তুলতে সড়ক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

তারা আরও বলেন, নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর গড়ে তোলা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com