1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লালমনিরহাট ডাকাতি করতে গিয়ে তিনজন গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লালমনিরহাট ডাকাতি করতে গিয়ে তিনজন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার

 

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (৫ অক্টোবর) বিকেলে পুলিশ লালমনিরহাট সুপার মো. তরিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান।‎‎

জানা যায়, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. জুয়েল চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার রাত ১টার দিকে ফুলগাছ মৌজার সোনার দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় কাঁচা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।‎‎

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার জয়দেবপুর থানার আরে ভাই এলাকার মো. কালাই সিকদারের ছেলে মো. বেল্লাল হোসেন (৪১), ময়মনসিং জেলার তারাগন তারাকান্দা থানার গোয়ালকান্দি এলাকার মো. ইসাহাক মিয়ার ছেলে মো. অশিদ মিয়া (২৭), লালমনিরহাট জেলার গুড়া গুটি এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে মো. সোহাগ ইসলাম (২০)।‎‎

এ সময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।‎‎ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি লোহার হাতলযুক্ত লাল রঙের বোল্ট কাটার মেশিন, একটি গামছা, একটি লোহার পাইপ, একটি বড় সাদা কস্টেপ, একটি কাঠের হাতলযুক্ত ছোরা, একটি হাসুয়া, চারটি নাইলনের রশি, একটি আইটেল বাটন ফোন, একটি পুরাতন ব্যাটারি চালিত অটো রিকশা ও একটি নীল রঙের ছয় চাকা বিশিষ্ট পুরাতন পিকআপভ্যান।‎‎

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি নুরনবী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।‎‎

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com