1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এক কোটি ৩০ লাখ টাকাসহ লাপাত্তা জনতা ব্যাংকের ম্যানেজার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এক কোটি ৩০ লাখ টাকাসহ লাপাত্তা জনতা ব্যাংকের ম্যানেজার

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার

পাবনার ঈশ্বরদীতে এক কোটি ৩০ লাখ টাকাসহ নিখোঁজ রয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ। রোববার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্টরা।

পাবনার ঈশ্বরদীর জনতা ব্যাংক পিএলসি পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ।

এর আগে রোববার (৫ অক্টোবর) দুপুরে নিখোঁজ হন ওই ব্যাংক কর্মকর্তা। এ ঘটনায় জনতা ব্যাংক পিএলসি ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ ব্যাংক ম্যানেজার খালেদ সাইফুল্লাহ (৪৫) ঈশ্বরদী পৌর এলাকার আব্দুল গফুর শেখের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার (৫ অক্টোবর) দুপুরে ম্যানেজার খালেদ সাইফুল্লাহ আনসার সদস্য মাহবুব আলমকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে ঈশ্বরদীর জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে এক কোটি টাকা এবং জনতা ব্যাংক দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি ঈশ্বরদীতে গিয়ে আনসার সদস্যকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যান।

দীর্ঘ সময় পার হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ ও কোনো খোঁজ না পাওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য মাহবুব জানান, ব্যাংক থেকে টাকা তুলে ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে এসে তিনি আমাকে প্রাইভেটকার থেকে নামিয়ে দেন। আমি তার কথা মতো গাড়ি থেকে নেমে পড়ি। তিনি এরপর গাড়ি নিয়ে চলে যান।

অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল পণব কুমার জানান, জনতা ব্যাংক কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, ঘটনার প্রাথমিক তথ্য বিশ্লেষণে ধারণা করা হচ্ছে ব্যাংক ম্যানেজার খালেদ সাইফুল্লাহ নিজ ইচ্ছায় কাজটি করেছেন, আমরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিষয়টি অবগত করেছি তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।

এদিকে ব্যাংকের সামনে গ্রাহকদের চরম আতঙ্ক নিয়ে ভিড় করতে দেখা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com